মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
 শিরোনাম
সন্তানের ভবিষ্যতের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন আয়োজন কঠিন: ইসি মাছউদ বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে জ্বালানি তেলের দাম মেয়র নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত: ইশরাক টাইগারকে হামলার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি, সালমানের সঙ্গে কাজ করলেই পরবর্তী লক্ষ্য কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান ববি হাজ্জাজের ক্যান্সার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন, আলোচনায় চার নেত্রী ৩৭ টিকিট বিক্রির ৩৫টিই কিনলেন সিনেমাসংশ্লিষ্টরা

চোয়ালের অস্ত্রোপচার শেষে কবে মাঠে ফিরবেন মার্টিনেজ?

চোয়ালের অস্ত্রোপচার শেষে কবে মাঠে ফিরবেন মার্টিনেজ?

এভারটনের বিপক্ষে ম্যাচে চোয়ালে আঘাত পেয়ে অস্ত্রোপচার করিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা করছেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্টিনেজ। মাঠে চিকিৎসা দেওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তাঁর চোয়ালের হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়।

আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চোটের কারণে অন্তত ৪০ দিন মাঠের বাইরে থাকতে পারেন তিনি। তবে তাঁর মাঠে ফেরার সময় নির্ভর করবে সুস্থতার অগ্রগতির ওপর।

মার্টিনেজের অনুপস্থিতিতে চেলসির গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন তরুণ গোলরক্ষক মাইক পেন্ডারস।