মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
নেতানিয়াহুকে সরকারে নিতে রাজি আইজেনকোট, তবে মানতে হবে যে শর্ত জেমসের গানে বঙ্গবন্ধুর নাম, ছাত্রদল সভাপতির বক্তব্যে নতুন আলোচনা জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশিদের নতুন গন্তব্য চীন ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী, থাকছে দ্বিপক্ষীয় বৈঠকও আশরাফুলের বিদায়ের পর নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকার বেনকেনস্টেইন সাত বছরের সংসারে সন্তান নেই, স্বামীর পা ধরে কেঁদেও শেষরক্ষা হলো না স্ত্রীর দেশে ফেরার ঘোষণা, নাকি নেতা-কর্মীদের সান্ত্বনা? হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে জামায়াতের দুই ব্যাখ্যা দেশে ফিরতে শেখ হাসিনার নতুন উদ্যোগ, প্রত্যর্পণ চুক্তির কথা জানাল সরকার বনানী কবরস্থানে কবরের দাম দেড় কোটি টাকা, কেন এত বেশি ফি?

ছয় মাসেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বদলের আভাস, কী ঘটছে শিক্ষাঙ্গনে?

ছয় মাসেই পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বদলের আভাস, কী ঘটছে শিক্ষাঙ্গনে?

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ছয় মাসের মধ্যেই রাজ্যের সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে নানা পরিবর্তনের চিত্র সামনে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার, বামপন্থীদের বইয়ের স্টলে হামলা এবং ধর্মীয় সহাবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গত ৯ মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়। এর চার মাস পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানটির রাজনৈতিক ও বৌদ্ধিক প্রভাব পরিবর্তনের হুঁশিয়ারি দেন। এতে শিক্ষার্থীদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, দুর্গাপূজার সময় কলকাতার যাদবপুরসহ বিভিন্ন এলাকায় বামপন্থীদের বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষাঙ্গনে ভিন্নমত প্রকাশের পরিবেশ সংকুচিত হচ্ছে। তবে সরকারের ছয় মাসের মূল্যায়নে এসব পরিবর্তন নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক চলছে।