গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ৬ নভেম্বর হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের আটকে রেখে মারধর করে। এ সময় মোবাইল, ক্যামেরা, টাকা ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
