বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা! প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী? ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে? শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা, কী জানাল দিল্লি? স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা ১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

মহাসড়কে রক্তাক্ত বাবাকে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না

মহাসড়কে রক্তাক্ত বাবাকে পড়ে থাকতে দেখলেন ছেলে, হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না

কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল। পথে তাঁর ছেলে রনি দে বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।