বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা! প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী? ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে? শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা, কী জানাল দিল্লি? স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা ১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাসের বেশি বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট লাগাতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে নম্বরপ্লেট সংযোজনের শেষ সময় ছিল ১৫ নভেম্বর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহণ আইন, ২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুসারে মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক।

স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লিখতে হবে।