বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা! প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী? ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে? শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা, কী জানাল দিল্লি? স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা ১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা!

নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা!

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ৬০ কোটি টাকার বেশি কাজ পেয়েছে আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ট্রেড লাইসেন্সে একাধিকবার পরিবর্তন এনে নিজের সম্পৃক্ততা আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফরিদ আহমেদ নিজের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্ত্রীর নামে করেন। পরে প্রতিষ্ঠানের ঠিকানা ও নাম পরিবর্তন করে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিবর্তে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাঁর স্ত্রী রামিহা আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ। ই-জিপির নথি অনুযায়ী, প্রতিষ্ঠানে ফরিদের মালিকানা ৬০ শতাংশ।

গত মে মাসে ডিএনসিসির আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি তিনটি কাজ পায়। এসব কাজের চুক্তিমূল্য মোট ৬০ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে, কাজ বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মী নিয়োগ ও মজুরি পরিশোধে অনিয়মের অভিযোগ উঠেছে। ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, মালিকানা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।