বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় বাড়ল, শেষ সুযোগ ৩১ ডিসেম্বর দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত নাম-ঠিকানা বদলে ৬০ কোটি টাকার কাজ, আড়ালে আওয়ামী লীগ নেতার মালিকানা! প্রথমবার অধিনায়ক হামজা, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন বুড়িগঙ্গা সেতুর নিচে মিলেছিল মডেল তিন্নির মরদেহ, ২৪ বছর পর মামলার পরিণতি কী? ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ বিমানের ঢাকা-রিয়াদ ফ্লাইট, বিকল্প কোন রুটে চলবে? শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা, কী জানাল দিল্লি? স্কুলে ভর্তিতে বড় পরিবর্তন, প্রথম শ্রেণি ছাড়া অন্যদের দিতে হবে পরীক্ষা ছেলের মৃত্যুর দুই ঘণ্টা পর বাবারও মৃত্যু, পাশাপাশি কবরে শেষ ঠিকানা ১৩ বছর বয়সেই ধরা পড়ে ডায়াবেটিস, ২১ বছরের লড়াই নিয়ে মুখ খুললেন নিক

দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত

দোভাল ও র-এর সাবেক প্রধানের বিরুদ্ধে মার্কিন সমন, যা বলল ভারত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতের দেওয়ানি সমন জারির ঘটনায় আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। সমনটিকে ‘বানানো ও বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে ভারত সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এ ধরনের আইনি নথি পাঠানোর জন্য ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

শিখস ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় এ সমন জারি করা হয়েছে। এতে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। গত ৯ অক্টোবর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে সমনটি পাঠানো হয়।

ভারত সরকারের দাবি, অতীতেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ অন্য বিদেশি নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এ ধরনের সমন জারি হয়েছিল। তবে সেসব মামলা পরে খারিজ হয়ে যায়।

এদিকে, মামলাটি নিখিল গুপ্তের সাজা ঘোষণার আগেই নতুন করে আলোচনায় এসেছে।