বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
 শিরোনাম
প্রাণিসম্পদ খাত থেকে আসছে ১০৪ মিলিয়ন ডলার, রপ্তানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ‘এক ইঞ্চি মাটিও ছাড় নয়’, প্রতিবেশী দেশের বক্তব্যে রিজভীর কড়া বার্তা বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কী বললেন? শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, বললেন ‘দেরি কেন ইউপি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ কাল, যারা পাচ্ছেন ভোট দেওয়ার সুযোগ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, তদন্তে যে তথ্য খুঁজছে পুলিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, হাইকোর্টের আদেশ স্থগিত মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অবৈধ অভিবাসী শ্রমিক অসন্তোষে গাজীপুরে ছয় কারখানা এক দিনের জন্য বন্ধ

‘এক ইঞ্চি মাটিও ছাড় নয়’, প্রতিবেশী দেশের বক্তব্যে রিজভীর কড়া বার্তা

‘এক ইঞ্চি মাটিও ছাড় নয়’, প্রতিবেশী দেশের বক্তব্যে রিজভীর কড়া বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তির ১৬ ডিসেম্বর ঢাকা দখলের বক্তব্য নিন্দনীয়। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব দেশের মানুষের অহংকার।

তিনি আরও অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে অগ্নিসংযোগ, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে তিনি শেখ হাসিনা ও ফ্যাসিবাদের অবশিষ্টাংশের সংশ্লিষ্টতার অভিযোগ করেন।

রিজভীর দাবি, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে বর্তমান সরকার সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিজয়ের মাসের কর্মসূচি উদ্বোধনে ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়।