সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

ট্রাম্প অর্থনৈতিক করিডরে ভারতকেও যুক্ত করবেন

ট্রাম্প অর্থনৈতিক করিডরে ভারতকেও যুক্ত করবেন

ভারত থেকে পশ্চিম এশিয়া ঘুরে ইউরোপ পর্যন্ত কৌশলগত আর্থিক করিডরকে এবার আরও বিস্তৃত করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক এ সংযোগকে আমেরিকা পর্যন্ত টেনে আনতে চাইছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এমন উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেখানো স্বপ্ন পূরণ হলে ‘আর্থিক বারান্দা’য় যুক্ত হবে ভারত ও আমেরিকা। মুম্বাই থেকে পশ্চিম এশিয়া ও ইউরোপ ছুঁয়ে সেই রাস্তা পৌঁছবে আটলান্টিকের অপর পাড়ে।

আনন্দবাজার বলছে, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার আমন্ত্রণে সাড়া দিয়ে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আমেরিকা সফরে যান প্রধানমন্ত্রী মোদি। রাজধানী ওয়াশিংটনের সুবিখ্যাত ‘শ্বেত প্রাসাদ’-এ  দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হবে। এই আর্থিক বারান্দাকে ‘ঐতিহাসিক বাণিজ্যিক’ রাস্তা বলেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রনেতা। সেখানে ট্রাম্প বলেন, মহান ঐতিহাসিক রাস্তাটা তৈরি করার জন্য আমরা  একসঙ্গে কাজ করব। এটা ভারত থেকে শুরু হয়ে ইসরাইল ঘুরে যাবে ইতালি। সেখান থেকে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রে।