ঢাকা-নোয়াখালী রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে ইঞ্জিন ও কোচের সংকটে ট্রেনটি চালু হতে আরও দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।
শুক্রবার নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি জানান, লাকসাম-নোয়াখালী রেলপথের ৪৮-৫০ কিলোমিটার সংস্কারে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন করা হবে। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হলে ট্রেন চালুর প্রস্তুতি সম্পন্ন হবে।
