সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা

৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা

দেড় বছর বয়সে দত্তক পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে গিয়েছিলেন সেলিনা গোমেজ। প্রায় ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজতে আবারও দেশে এসেছেন তিনি। পুরোনো নথিতে পাওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর পাশাপাশি বিতরণ করছেন লিফলেট।

৪৫ বছর বয়সী সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে। তাঁর কাছে থাকা পুরোনো পাসপোর্টের ফটোকপিতে জন্মতারিখ ৭ জুলাই ১৯৮১ এবং জাতীয়তা বাংলাদেশি উল্লেখ রয়েছে। নথিতে জন্মদাতা মা-বাবার নাম হেলেনা গোমেজ ও বেনেডি গোমেজ বলে জানা গেছে।

সেলিনা জানান, দেড় বছর বয়সে এক নারী তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পালক পরিবারের ভালোবাসায় বড় হলেও জন্মদাতা মা-বাবাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েননি তিনি।

ভ্রমণসঙ্গী রাশেল আলম জানান, গত ২৮ অক্টোবর সেলিনা বাংলাদেশে এসেছেন। আরও ১০ থেকে ১৫ দিন দেশে থেকে পরিবারের সন্ধান চালাবেন তিনি।