সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে

অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে

নামের মিল ও ঠিকানার ভুলে দুই যুগ আগের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামির বদলে কারাগারে যেতে হয়েছিল আলমাসকে। প্রায় এক বছর কারাভোগের পর অবশেষে তাঁকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন। কারা কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে তাঁকে মুক্তি দিতে বলা হয়েছে।

২০০২ সালের অস্ত্র মামলায় মো. আলমাছ নামের এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড হয়। ২০২৫ সালের ৪ নভেম্বর ভুল পরিচয়ে গ্রেপ্তার হন আলমাস।

পরে তাঁর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে নিশ্চিত করা হয়, কারাবন্দী আলমাস সাজাপ্রাপ্ত ব্যক্তি নন। প্রকৃত আসামি আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। নাম, বাবার নাম ও ঠিকানার আংশিক মিলের কারণে এ বিভ্রান্তি তৈরি হয়েছিল।