ফুটবল মাঠে ভাইয়ে-ভাইয়ে লড়াই নতুন নয়। তবে বাজারমূল্যের হিসাবে এবার আলোচনায় উঠে এসেছে পাঁচ ভাইয়ের জুটি। শীর্ষে আছেন কিলিয়ান ও এথান এমবাপ্পে।
ফুটবলে সবচেয়ে দামি ভাইয়ের জুটি ফ্রান্সের কিলিয়ান ও এথান এমবাপ্পে। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা।
ট্রান্সফারমার্কেটের তালিকায় দ্বিতীয় স্থানে জুড ও জোব বেলিংহাম। তাঁদের বাজারমূল্য ২০ কোটি ইউরো। তৃতীয় স্থানে ফ্রান্সের দেজিরে ও গুয়েলা দুয়ে, ১৫ কোটি ইউরো।
চতুর্থ স্থানে জর্জিয়ার খিচা ও তর্নিকে কাভারাস্কেইয়া। তাঁদের সম্মিলিত বাজারমূল্য ১৪ কোটি ১৫ লাখ ইউরো।
পঞ্চম স্থানে ব্র্যাডলি ও ম্যালকম বারকোলা। তাঁদের বাজারমূল্য ১০ কোটি ইউরো। তবে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ম্যালকম গোলরক্ষক; তাঁর বাজারমূল্য মাত্র ৫০ হাজার ইউরো।
