১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদেছিলেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী। তাঁর মতে, ওই ঘটনা ভারতের ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াইকে কঠিন করে তুলেছিল।
শনিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সোনিয়া বলেন, বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন বড় পরীক্ষার মুখে পড়ে।
তাঁর বক্তব্যের সমালোচনা করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কংগ্রেসকে হিন্দুবিরোধী বলে মন্তব্য করেছেন।
