বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত ইয়েমেনে

মার্কিন বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত ইয়েমেনে

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বুধবার (১৯ মার্চ) মধ্য রাতে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে— মার্কিন বিমান হামলায় তাদের ১৬ সদস্য নিহত হয়েছেন। 

হুথি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।

এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী এবং দুই শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা এবং আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল।

এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন।

হুথিদের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের ঘোষণার পর থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত — আনাদোলু ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করেছে — যার ফলে ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছের। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি ইসরাইল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা।

এদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। হুথি পরিচালিত সংবাদ চ্যানেল আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী হোদেইদাহ প্রদেশে পাঁচটি অভিযান চালিয়েছে, জাবিদে একটি তুলা প্রক্রিয়াকরণ কারখানায় হামলা চালিয়েছে।

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে অভিযানের প্রতিক্রিয়ায় সপ্তাহান্তে হুথিদের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করার পর থেকে টানা পঞ্চম রাতে ইয়েমেনে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনা ঘটল।

সংঘাত-বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় মার্কিন হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের বিরুদ্ধে ২৪/৭ অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তাদের সর্বশেষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি সেন্টকম।