বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুতিনের

সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুতিনের

সিরিয়ার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল- শারাকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এতে তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কোর ‘কার্যকর সহযোগিতা’ প্রদানের প্রস্তাব দিয়েছেন। 

শুক্রবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্সের। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন আল-শারাকে জানিয়েছেন- তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন। 

পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার বিভিন্ন বিষয়ে সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বিকাশের জন্য মস্কো প্রস্তুত রয়েছে।  

৫০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসনকারী আসাদ সরকারের গুরুত্বপূর্ণ মিত্র ক্রেমলিন চলতি মাসের শুরুতে বলেছিল, তারা একটি  ‘ঐক্যবদ্ধ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ’ সিরিয়া দেখতে। কারণ সেখানের অস্থিতিশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে।

১৩ বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বরে আল-শারার নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে আল-আসাদের পতনের পর রাশিয়া দেশটিতে তার সামরিক ঘাঁটিগুলো সুরক্ষিত করার জন্য তৎপর হয়ে ওঠে।  এছাড়া সম্প্রতি সিরিয়ায় সংঘটিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নিয়েও মস্কো বেশ উদ্বিগ্ন। 

রয়টার্স ডিসেম্বরে জানিয়েছে,  রাশিয়া উত্তর সিরিয়ার সম্মুখ সারির এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের ঘাঁটিগুলো থেকে সেনা প্রত্যাহার করেছে।  কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি - লাতাকিয়ার হামিমিম বিমানঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি  ত্যাগ করছে না।