সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১,৩৪৯

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৭ জন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৫২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৪৫২ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।