সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা

২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা

রাজধানীর শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে ১৪টি ১২ তলা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য ২০২৯ সালের মধ্যে সচিবালয় স্থানান্তর করা।

রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, প্রস্তাবিত কমপ্লেক্সে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট অফিসের জায়গা এবং ৩ হাজার ৮০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, মূল নকশার ধারণা অনুমোদিত হলেও প্রকৌশল ও অন্যান্য নকশার কাজ এখনো বাকি। প্রকল্পের ব্যয়ও চূড়ান্ত হয়নি। নতুন সচিবালয় নির্মাণে অর্থায়ন করবে সরকার।

এদিকে, মন্ত্রিসভা বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশের খসড়া অনুমোদন এবং বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত রটারডাম কনভেনশনে যুক্ত হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।