সোমবার, নভেম্বর ৯, ২০২৬
 শিরোনাম
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কাবার সামনে জীবনসঙ্গীকে নিয়ে নীহার ছবি, নতুন জীবন! ৪৪ বছর পর জন্মদাতা মা-বাবাকে খুঁজতে বাংলাদেশে ফিরলেন সেলিনা রংপুরের লিটনকে গ্রেপ্তারে এক সপ্তাহের আলটিমেটাম, মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা নোয়াখালীতে রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৯ নোয়াখালী রুটে নতুন ট্রেন, তবে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও ৩ বছর! নোয়াখালীর নতুন গ্যাসক্ষেত্রে মিলতে পারে ১০ হাজার কোটি ঘনফুট গ্যাস অন্যের সাজা ভোগ করছিলেন এক বছর, অবশেষে মুক্তির নির্দেশ আলমাসকে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ, পরীমনিকে আইনি নোটিশ সুড়ঙ্গে লুকানো ছিল ৫০ লাখ টাকার স্বর্ণ, যেভাবে উদ্ধার

প্রবাসে পাঠানো টাকার হিসাব নিয়ে বিরোধ, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রবাসে পাঠানো টাকার হিসাব নিয়ে বিরোধ, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

গাজীপুরে প্রবাসে পাঠানো অর্থের হিসাব নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত হাসনা আক্তারের বয়স ২০ বছর। অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামের বয়স ২৮ বছর।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে তাঁদের বিয়ে হয়। রফিকুলের দাবি, প্রবাসে থাকাকালে তিনি স্ত্রীর কাছে প্রায় ২০ লাখ টাকা পাঠিয়েছিলেন। দেশে ফেরার পর ওই অর্থের হিসাব চাওয়া নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন হাসনাকে রেললাইন এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রফিকুল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে টঙ্গী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।