বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
সেন্টমার্টিনে গিয়েও যে দ্বীপে পা রাখতে পারবেন না পর্যটকরা নদীভাঙন ঠেকানোর প্রকল্পেই বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে ৫৮৮ কোটি টাকা যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের, দিল সাত শর্ত বাড়িতে পেট্রোল বোমা হামলা, রাজনৈতিক আক্রোশের অভিযোগ এনসিপি নেত্রী নুসরাতের মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে চার মাসেই ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় চাপে সরকার কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক সারের ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ, সংসদে যা বললেন চিফ হুইপ বড় ছাড়ে জাপানের হাতে থার্ড টার্মিনাল, চুক্তির শর্তে উঠছে প্রশ্ন ঘুষের সংজ্ঞা নিয়ে শাহে আলমের বক্তব্যে ‘৫ শতাংশ ভুল’, ইশরাকের মন্তব্য

ঘুষের সংজ্ঞা নিয়ে শাহে আলমের বক্তব্যে ‘৫ শতাংশ ভুল’, ইশরাকের মন্তব্য

ঘুষের সংজ্ঞা নিয়ে শাহে আলমের বক্তব্যে ‘৫ শতাংশ ভুল’, ইশরাকের মন্তব্য

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ঘুষের লেনদেন নিয়ে তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর মতে, উপহার যে নামেই দেওয়া হোক, তা ঘুষের পর্যায়ে পড়লে অবৈধ ও অনৈতিক।

বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের করের টাকায় নির্মিত কাজের গুণগত মান নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণের বিষয়টি সমর্থনযোগ্য নয়। তাঁর দাবি, বিএনপি কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্যকে ব্যক্তিগত মন্তব্য হিসেবে প্রচার করা উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার আগারগাঁওয়ে এলজিইডি ভবনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষ নয়। তবে কাজের মান কমিয়ে অর্থ সাশ্রয় করে ভাগাভাগি করা যাবে না। তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।