বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
সেন্টমার্টিনে গিয়েও যে দ্বীপে পা রাখতে পারবেন না পর্যটকরা নদীভাঙন ঠেকানোর প্রকল্পেই বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে ৫৮৮ কোটি টাকা যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের, দিল সাত শর্ত বাড়িতে পেট্রোল বোমা হামলা, রাজনৈতিক আক্রোশের অভিযোগ এনসিপি নেত্রী নুসরাতের মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে চার মাসেই ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় চাপে সরকার কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক সারের ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ, সংসদে যা বললেন চিফ হুইপ বড় ছাড়ে জাপানের হাতে থার্ড টার্মিনাল, চুক্তির শর্তে উঠছে প্রশ্ন ঘুষের সংজ্ঞা নিয়ে শাহে আলমের বক্তব্যে ‘৫ শতাংশ ভুল’, ইশরাকের মন্তব্য

সারের ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ, সংসদে যা বললেন চিফ হুইপ

সারের ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ, সংসদে যা বললেন চিফ হুইপ

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের সুপারিশের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অভিযোগের পক্ষে প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ বলেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এ সংক্রান্ত বক্তব্য অসত্য। প্রমাণ ছাড়া সংসদে এমন বক্তব্য দেওয়া উচিত নয়। প্রমাণ না থাকলে বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধও জানান তিনি।

চিফ হুইপ বলেন, সারের ডিলার নিয়োগ একটি সংবেদনশীল বিষয়। বিগত সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিলারদের বাতিল করে নতুন নিয়োগের বিষয়ে সংসদ সদস্যরা একমত হয়েছিলেন। এ সিদ্ধান্তের ভিত্তিতে কৃষিমন্ত্রীর জারি করা প্রজ্ঞাপনে কোনো ত্রুটি থাকলে তাঁর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে পারে।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় সবার স্বার্থ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।