বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
সেন্টমার্টিনে গিয়েও যে দ্বীপে পা রাখতে পারবেন না পর্যটকরা নদীভাঙন ঠেকানোর প্রকল্পেই বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে ৫৮৮ কোটি টাকা যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের, দিল সাত শর্ত বাড়িতে পেট্রোল বোমা হামলা, রাজনৈতিক আক্রোশের অভিযোগ এনসিপি নেত্রী নুসরাতের মালদ্বীপে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে চার মাসেই ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় চাপে সরকার কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক সারের ডিলার নিয়োগে ঘুষের অভিযোগ, সংসদে যা বললেন চিফ হুইপ বড় ছাড়ে জাপানের হাতে থার্ড টার্মিনাল, চুক্তির শর্তে উঠছে প্রশ্ন ঘুষের সংজ্ঞা নিয়ে শাহে আলমের বক্তব্যে ‘৫ শতাংশ ভুল’, ইশরাকের মন্তব্য

চার মাসেই ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় চাপে সরকার

চার মাসেই ৫০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, বড় চাপে সরকার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ৫০ হাজার কোটি টাকার বেশি ঘাটতি হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হওয়ার পাশাপাশি ভ্যাট আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি অর্থনীতির রাজস্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকারও কম। এ সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬ শতাংশের বেশি।

২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এ লক্ষ্য প্রায় ৪৫ শতাংশ বেশি।

আয়কর ও আমদানি পর্যায়ের কর আদায়ে প্রবৃদ্ধি থাকলেও ভ্যাট আদায় কমেছে প্রায় ৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যবসায়িক কর্মকাণ্ডের মন্থরতা রাজস্ব আদায়ে প্রভাব ফেলছে। তাঁরা করের আওতা বাড়ানো, কর ফাঁকি নিয়ন্ত্রণ এবং বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ দিয়েছেন।