নোয়াখালীর কোম্পানীগঞ্জে নদীভাঙন রোধে ৫৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের পাশ থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছে স্থানীয়রা। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা যায়। প্রকল্পটি নৌবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল জানান, বালু উত্তোলনের অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোনো অনুমোদন দেওয়া হয়নি। অনিয়মের অভিযোগের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
