শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান আদালতে হাজিরা নিয়ে জিয়াউলের আচরণে ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর, দিলেন কঠোর হুঁশিয়ারি বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা মানুষ নেই, তবু ১৫০ বহুতল ভবন! কয়লাখনির পাশে কেমন এই ভূতুড়ে শহর? প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনাকে কি ফেরত দেবে ভারত? ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা? টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

বড় ভাই পেনাল্টি মিস করলেন, ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্সকে হারাল ইতালি

বড় ভাই পেনাল্টি মিস করলেন, ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্সকে হারাল ইতালি

বড় ভাইয়ের পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্সকে হারিয়েছে ইতালি। সান সিরোর মাঠে ৩-১ গোলের এই জয়ে ১৯৬২ সালের পর প্রথমবার ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালীয়রা।

ম্যাচের ১০ মিনিটে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে এগিয়ে যায় ফ্রান্স। মাইকেল ওলিসে গোলটি করেন। ২৬ মিনিটে পিও এসপোজিতোর গোলে সমতায় ফেরে ইতালি।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকেরা। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন পিওর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো। তিন মিনিট পর ডেভিদে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইতালি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পিও।

এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপের শীর্ষে উঠেছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে ফ্রান্স।