শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান আদালতে হাজিরা নিয়ে জিয়াউলের আচরণে ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর, দিলেন কঠোর হুঁশিয়ারি বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা মানুষ নেই, তবু ১৫০ বহুতল ভবন! কয়লাখনির পাশে কেমন এই ভূতুড়ে শহর? প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনাকে কি ফেরত দেবে ভারত? ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা? টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

রাঙামাটির দুর্গম এলাকা থেকে ঢাকায় এসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেয়েছে ৩২ শিক্ষার্থী। বৃহস্পতিবার লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

শিক্ষকসহ ৩৬ সদস্যের দলটি বঙ্গভবনে গিয়ে তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক পরিদর্শন করে। পরে দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তারা।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন, তাদের নাম ও পরিবারের খোঁজ নেন। এ সময় তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা, জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

শিক্ষার্থীরা জানায়, টেলিভিশনে দেখা রাষ্ট্রপতিকে সরাসরি কাছে পাওয়া তাদের কাছে ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। বঙ্গভবন ভ্রমণের মাধ্যমে রাষ্ট্রীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানার সুযোগ হয়েছে তাদের।

উল্লেখ্য, নবীন প্রজন্মকে দেশের ইতিহাস ও সাংবিধানিক ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে ২০২৬ সালের নীতিমালার আওতায় শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।