শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান আদালতে হাজিরা নিয়ে জিয়াউলের আচরণে ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর, দিলেন কঠোর হুঁশিয়ারি বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা মানুষ নেই, তবু ১৫০ বহুতল ভবন! কয়লাখনির পাশে কেমন এই ভূতুড়ে শহর? প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনাকে কি ফেরত দেবে ভারত? ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা? টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

নতুন পে-স্কেলে বিনোদন ভাতা কত পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা

নতুন পে-স্কেলে বিনোদন ভাতা কত পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন ও বিনোদন ভাতা নিয়ে সংশোধিত নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এতে অবসর-উত্তর ছুটির সময় বেতন নির্ধারণ এবং বিনোদন ভাতা প্রদানের নিয়ম স্পষ্ট করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বিনোদন ভাতা নির্ধারণে ছুটিতে যাওয়ার মাসে আহরিত মূল বেতন বিবেচনা করা হবে। ওই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন কর্মচারীরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে বেতন পুনর্নির্ধারিত হলেও বিনোদন ভাতার অতিরিক্ত বকেয়া পাওয়া যাবে না।

এ ছাড়া অবসর-উত্তর ছুটিতে যাওয়া কর্মচারীদের ক্ষেত্রে ছুটি শুরুর তারিখ অনুযায়ী ২০১৫ ও ২০২৬ সালের বেতন স্কেলের বিধান অনুসরণ করে বেতন, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ করতে হবে। আগে নিষ্পত্তি হওয়া কিছু পেনশন ও আনুতোষিকের দাবিও পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।