শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়? ইরানকে নিয়ে আইএইএর উদ্বেগ ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শ্যামলীতে রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ইরানে ফের হামলার চাপ? ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে মোসাদপ্রধান আদালতে হাজিরা নিয়ে জিয়াউলের আচরণে ক্ষুব্ধ চিফ প্রসিকিউটর, দিলেন কঠোর হুঁশিয়ারি বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলার দাবি, উত্তেজনা বাড়ছে সাংবাদিক হতে লাগতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, আসছে নিবন্ধন ব্যবস্থা মানুষ নেই, তবু ১৫০ বহুতল ভবন! কয়লাখনির পাশে কেমন এই ভূতুড়ে শহর? প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনাকে কি ফেরত দেবে ভারত? ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা? টিভিতে দেখা রাষ্ট্রপতির সঙ্গে সামনাসামনি, বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীদের ব্যতিক্রমী অভিজ্ঞতা

ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা?

ডিসেম্বরে দেশে ফিরবেন হাসিনা, কতটা বাস্তব এই ঘোষণা?

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে তাঁর এই প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগ নেতাদের দাবি, বয়স ও দলকে রাজনীতিতে পুনরুজ্জীবিত করার তাগিদ থেকেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। এ সিদ্ধান্তের পক্ষে সমর্থন আদায়ে তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন।

দলটির কয়েকজন নেতা বিবিসিকে জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে পরিবার ও ভারতের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। তবে ফেরার প্রক্রিয়া, সম্ভাব্য বাধা কিংবা নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে দলের অন্য নেতাদের কিছু জানাননি।

হাসিনার ফেরার ঘোষণায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা উৎসাহিত হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর মধ্যে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনাও ঘটছে। বাড়ছে গ্রেপ্তার।

বিশ্লেষকদের প্রশ্ন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে অনুশোচনা না থাকায় জনগণের আস্থা তিনি কতটা ফিরে পাবেন?

অন্যদিকে আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বর্তমান সরকারের সমালোচনা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের অসন্তোষ তাদের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেছে।

দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের দাবি, প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা বিএনপি সরকারের জন্য কঠিন হবে। তবে তিনি ঘোষিত সময়েই দেশে ফিরবেন বলে তাঁদের বিশ্বাস। সূত্র: বিবিসি