রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
বিচার বিভাগের সচিবালয় নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জামায়াত আমিরের নতুন মজুরি ঘোষণার পর কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন প্রাণিসম্পদ খাত থেকে আসছে ১০৪ মিলিয়ন ডলার, রপ্তানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ‘এক ইঞ্চি মাটিও ছাড় নয়’, প্রতিবেশী দেশের বক্তব্যে রিজভীর কড়া বার্তা বাংলাদেশে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা, কর্মসংস্থান হবে ৪৪০০ মানুষের আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কী বললেন? শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, বললেন ‘দেরি কেন ইউপি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ কাল, যারা পাচ্ছেন ভোট দেওয়ার সুযোগ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, তদন্তে যে তথ্য খুঁজছে পুলিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত, হাইকোর্টের আদেশ স্থগিত

নতুন মজুরি ঘোষণার পর কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন

নতুন মজুরি ঘোষণার পর কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, স্বাভাবিক উৎপাদন

নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পর দেশের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন। এতে আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. ইসরাইল হাওলাদার জানান, দেশের শিল্পাঞ্চলগুলোর সামগ্রিক পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে গাজীপুরের বাংলাবাজার ও শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বেতন পরিশোধে বিলম্ব বা দাবিদাওয়া নিয়ে কিছু কারখানায় বিচ্ছিন্ন অসন্তোষ দেখা দিতে পারে বলেও জানান তিনি।

গত ২৫ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। এতে সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ডিসেম্বরের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় শ্রমিকেরা বর্ধিত মজুরি পাবেন।

শিল্প পুলিশের দাবি, অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রয়েছে।