সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে লাখের বেশি মানুষ, মৃত্যু ৩৪৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে লাখের বেশি মানুষ, মৃত্যু ৩৪৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৪৮ জনে দাঁড়িয়েছে।

রবিবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে প্রায় দুই হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা এক লাখ ১২ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।