মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার মুম্বাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও দ্বিপক্ষীয় বিনিয়োগ নিয়ে বৈঠক করার কথা রয়েছে রুবিওর। সফরকালে গুজরাটের জামনগরে অবস্থিত একটি তেল শোধনাগার পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন, রুবিওর সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন জয়শঙ্করের মুম্বাইয়ে উপস্থিতি প্রত্যাশা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরোধী নেতারা সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিষয়টি নিয়ে কটাক্ষ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সফরের মূল আলোচ্য বিষয় জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ। রুশ তেল আমদানি, বাণিজ্যিক শুল্ক এবং ভিসা নীতি নিয়ে দুই দেশের মতপার্থক্যের মধ্যেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।