আগামী বছরের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৩ অক্টোবর সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সচিব ইয়াসমিন বেগম এবং প্রকাশক-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
