সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

ট্রানজিটে ঢাকায় ফিফা সভাপতি

ট্রানজিটে ঢাকায় ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছেছেন। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে তিনি ঢাকায় যাত্রাবিরতি করেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের কয়েকজন সহসভাপতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তাঁর ভুটানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এটি ইনফান্তিনোর প্রথম ঢাকা সফর নয়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।