সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির অভিযোগ

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির অভিযোগ

আমদানি করা কাঁচামাল ও যন্ত্রপাতির ব্যবহারে অনিয়মের অভিযোগে উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি এবং আমদানিকৃত যন্ত্রপাতি কারখানায় না পাওয়ার বিষয়টি অনুসন্ধানে উঠে এসেছে।

তিনি বলেন, আমদানি করা যন্ত্রপাতির বিপরীতে প্রায় ১১ কোটি ৫৬ লাখ টাকা এবং ৫২ হাজার ৭৮৫ কেজি কাপড়ের হিসাব না পাওয়ায় প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। ২০১৪ সাল থেকে মোট রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।