বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) ভুল তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার এক ব্রিফিংয়ে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় জমা দেওয়া সিভিতে সায়মা ওয়াজেদ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবৈতনিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেছিলেন। তদন্তে এ তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ ছাড়া, পদটির জন্য আবেদনপ্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়েছে।
২০২৫ সালের ২০ মার্চ এ ঘটনায় মামলা করে দুদক। তদন্ত শেষে সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে কমিশন। অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে।
