ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা মাঝ আকাশে খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিককে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উড়োজাহাজটিতে দুই পাইলটসহ মোট সাতজন ছিলেন। তবে কী কারণে মাঝ আকাশে দরজা খুলে যায় এবং ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
